ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নরসিংদীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৪, ২৫ মার্চ ২০২২
নরসিংদীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
রায়পুরায় পিকআপ ভ্যানের ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যানের ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার চালকসহ আরোহী ছিলেন। 

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭ টায় উপজেলার আমিরগন্জ ইউপির রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে সজল ভূইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সিএনজি চালক উপজেলার চরসুবুদ্ধি ইউপির আব্দুল্লাহপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন, এসএসসি শিক্ষার্থী একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কাইউম উদ্দিন শাকিল, মির্জানগর ইউপির বাহেরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুর রউফ,আমিরগন্জ ইউপির দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দীনের ছেলে মনির হোসেন।

রায়পুরায় পিকআপ ভ্যানের ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

গুরুতর আহত অবস্থায় এক নারীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, রায়পুরা থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। পথে আমীরগঞ্জের করিমগঞ্জ এলাকায় সজল ভূঁইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌছলে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে রায়পুরাগামী পিকআপ ভ্যানের বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা চারজন নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!