ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভুট্টাক্ষেতে শিশুর গোপনাঙ্গ কাটা লাশ, ছিল হাত-পা বাঁধা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ২১ মার্চ ২০২২
ভুট্টাক্ষেতে শিশুর গোপনাঙ্গ কাটা লাশ, ছিল হাত-পা বাঁধা
ভুট্টাক্ষেতে মিলল লাশ

নওগাঁর মান্দায় ভুট্টাক্ষেত থেকে ইউসুফ আলী নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির হাত-পা বাঁধা, চোখ উপড়ানো ও গোপনাঙ্গ কাটা ছিল।

সোমবার দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়ার সাদেকুল ইসলামের ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইউসুফ ভরাট্ট কাঠেরডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয় ইউসুফ। এরপর আর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে আন্দারিয়াপাড়ার সাদেকুল ইসলামের ভুট্টাক্ষেতে ইউসুফের লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির হাত-পা বাঁধা, দুই চোখ উপড়ানো ও গোপনাঙ্গ কাটা ছিল। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!