[ দেশজুড়ে ]
উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক
বিদেশি অস্ত্র-গুলিসহ আটককৃত রোহিঙ্গা যুবক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ওমর ফারুক নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃত ওমর ফারুক ১২ নম্বর ক্যাম্পের জি-৩ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে। বুধবার রাতে ক্যাম্পের ভেতরের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন এর অধিনায়ক সিহাব কায়সার খান।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকানের সামনে অস্ত্র নিয়ে এক রোহিঙ্গার অবস্থানের খবর পেয়ে এপিবিএন অভিযান চালায়। এ সময় একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা যুবক ওমর ফারুককে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান সিহাব কায়সার খান।
ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা আটক
লিংক সফলভাবে কপি হয়েছে!