ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকে অজ্ঞান শরিফুল, বাঁচাতে নেমে সাগরেরও মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ১৮ মার্চ ২০২২
সেপটিক ট্যাংকে অজ্ঞান শরিফুল, বাঁচাতে নেমে সাগরেরও মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেপটিক ট্যাংকে পড়ে এক শ্রমিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আলমডাঙ্গা পৌর শহরের দাসপাড়া মন্দিরের কাছে একটি সদ্যনির্মিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালীর আনসার প্রামাণিকের ছেলে শ্রমিক শরিফুল প্রামাণিক ও পাবনার চাটমোহর উপজেলার রেলবাজার এলাকার রাজু কুমার দাসের ছেলে সাগর কুমার দাস।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে সেপটিক ট্যাংকের ভেতরের সাটারিং খুলতে নেমে নির্মাণ শ্রমিক শরিফুল অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে উদ্ধার করতে গিয়ে সাগর সেপটিক ট্যাংকে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। ঐ সময় প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়।

খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!