[ দেশজুড়ে ]
ধামরাইয়ে অটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষে দুই ছেলেসহ মা নিহত
ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা পিয়ারা বেগম ও তার দুই ছেলে ছোটন খান ও নাছিব খান। তারা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সায়লা শায়মীন জেসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!