ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামের হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৬, ১১ মার্চ ২০২২
চট্টগ্রামের হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
চট্টগ্রামের হকার্স মার্কেটে আগুন ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার হকার্স মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপসহকারি পরিচালক নিউটন দাস আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের কোনো খবর জানা যায়নি। সবশেষ পাওয়া খবর অনুযায়ী ৯টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!