ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোরের আগুনে ৯ দোকান ছাই, ক্ষতি কোটি টাকা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ১১ মার্চ ২০২২
ভোরের আগুনে ৯ দোকান ছাই, ক্ষতি কোটি টাকা
লালমনিরহাটের কালীগঞ্জ পজেলার চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া বাজারে আগুন লাগে

লালমনিরহাটের কালীগঞ্জে একটি মার্কেটে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার ভোরে ঐ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে বাজারে লোকসমাগম ছিল না। এ কারণে আগুন লাগার বিষয়টি কারো নজরে আসেনি। বাজারের পাহাদার ও পথচারীরা আগুন দেখে চিৎকার শুরু করে লোকজন গিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাজারের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

শিয়াল খোওয়া বাজারের ইজারাদার মমিনুল হক জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মার্কেটের কাপড়-কম্পিউটারের দোকানসহ ৯টি দোকান পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!