ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘুম থেকে উঠে স্ত্রী দেখলেন তারই ওড়নায় ঝুলছেন আলী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ৮ মার্চ ২০২২
ঘুম থেকে উঠে স্ত্রী দেখলেন তারই ওড়নায় ঝুলছেন আলী
নিহত আলী হোসেন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মো. আলী হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঘুম থেকে উঠে সিলিং ফ্যানে নিজের ওড়নায় স্বামীকে ঝুলতে দেখেন স্ত্রী।

মঙ্গলবার দুপুরে মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ের কামরুল খন্দকারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিহত আলী হোসেন ফতুল্লা মডেল থানার মাসদাইর পূর্বপাড়ার আব্দুল জব্বারের ছেলে। তিনি জুট ব্যবসায়ী ছিলেন।

ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান জানান, আলী হোসেন প্রেম করে বিয়ে করেছিলেন। সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রায় সময়ই আলী হোসেনের সঙ্গে পরিবারের সদস্যদের সাথে মনমালিন্য হতো। মঙ্গলবার সকালে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফিরে নিজ কক্ষে স্ত্রীর পাশে শুয়ে ছিলেন তিনি। এক পর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে পাশের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আলী হোসেন।

তিনি আরো জানান, বেলা ১১টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে পাশের রুমে গিয়ে নিজেরই ওড়নায় ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!