[ দেশজুড়ে ]
কম্বলে মোড়ানো নারী-শিশুর লাশ পড়ে ছিল ডোবায়
নিহত নারী ও শিশু
মুন্সিগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের ডোবা থেকে কম্বলে মোড়ানো অজ্ঞাত নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঐ উপজেলার কোলাপাড়া দক্ষিণপাইকসা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা মা-মেয়ে হতে পারে এবং তাদের হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর) তানভীর হায়দার জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে কম্বলে মোড়ানো দুটি অজ্ঞাত নারী ও শিশুর লাশ উদ্ধা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিহতরা মা-মেয়ে। লাশ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!