ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নাচানাচি, ধাক্কার জেরে বরের ভাইকে খুন 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ৭ মার্চ ২০২২
বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নাচানাচি, ধাক্কার জেরে বরের ভাইকে খুন 
বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নাচানাচির সময় ধাক্কা লাগার জেরে খুনের অভিযোগে বিজয় বাস্ফর নামে এক যুবক গ্রেফতার ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে হরিজন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নাচানাচির সময় ধাক্কা লাগার জেরে একই সম্প্রদায়ের এক তরুণকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিজয় বাস্ফর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে পৌর এলাকার পুরাতন রেল স্টেশন বাজার মোড়ে এ ঘটনা ঘটে। দুপুরে অভিযুক্ত বিজয়কে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজয় বাস্ফর জেলা শহরের পুরাতন রেল স্টেশন এলাকার জগদীশ বাস্ফরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এর আগে সোমবার সকালে পুরাতন রেল স্টেশন এলাকায় সুমন বাস্ফরের মেয়ের বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নাচানাচির সময় পরস্পরের সঙ্গে ধাক্কা লাগার জেরে খুন হন বর রনি বাস্ফরের খালাতো ভাই রাহুল বাস্ফর। তিনি গাইবান্ধা সদর উপজেলার কাচারি বাজার এলাকার প্রদীপ বাস্ফরের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেছেন।

ওসি খান মো. শাহরিয়ার বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা সদরের হরিকেশ এলাকা থেকে বিজয় বাস্ফরকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে, বিজয়ের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!