[ দেশজুড়ে ]
গাছে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
সোনাইমুড়ী থানা- ফাইল ছবি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. দেলোয়ার হোসেন। তিনি উপজেলার সোনাপুর ইউপির কালিকাপুর গ্রামের আব্দুল হালিম লিটনের ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউপির কালিকাপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ভোররাতে দেলেয়ার নিজ বসত ঘর থেকে ১০০ গজ দূরে একটি গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির লোকজন ঝুলন্ত লাশ দেখে সোনাইমুড়ী থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনে রাখেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!