[ দেশজুড়ে ]
সড়কে মা-ছেলেকে চাপা দিয়ে মারলো পিকআপ
(ছবি: সংগৃহীত)
বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে চুনাখালী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুননাহার বেগম ও তার ছেলে মো. রাকিব।
আরো পড়ুন: নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে নূরজাহান বেগম পায়ে হেঁটে ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক ও পিকআপ ওভারটেক করছিল। এ সময় পিকআপের চাপায় ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মা-ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসি। পিকআপটিও থানায় আনা হয়েছে। পরে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া চালককে আটক করি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!