ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে জুট গোডাউনে আগুন 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ৫ মার্চ ২০২২
গাজীপুরে জুট গোডাউনে আগুন 
ফাইল ছবি

গাজীপুর সিটিকর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের আমবাগ এলাকায় জুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে জুটের গোডাউন পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোনাবাড়ী আমতলা মিতালী ক্লাব উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি ।

এলাকাবাসী জানায়, ইউনূস আলীর গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশে আরো ১১ টি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!