ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হৃদরোগে আক্রান্ত হয়ে পরিদর্শকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৪ মার্চ ২০২২
হৃদরোগে আক্রান্ত হয়ে পরিদর্শকের মৃত্যু
পরিদর্শক (তদন্ত) মোকাদ্দেস হোসেন

হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) মোকাদ্দেস হোসেন মারা গেছেন। শুক্রবার বিকেলে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান।

৪৯ বছর বয়সী মোকাদ্দেস হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে। দেড় মাস আগে মুরাদনগর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগ দেন তিনি।

জানা গেছে, শুক্রবার সকালে থানায় দায়িত্ব পালনের সময় বুকে ব্যথা অনুভব করেন পরিদর্শক মোকাদ্দেস। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থান অবনতি হওয়ায় মোকাদ্দেসকে কুমিল্লায় পাঠান চিকিৎসকরা। সেখান থেকে তাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। বিকেলে সেখানেই তার মৃত্যু হয়।

মোকাদ্দেস হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, মোকাদ্দেস হোসেন মাত্র দেড় মাস আগে এ থানায় যোগ দিয়েছেন। আগে কোনো শারীরিক জটিলতার কথা শুনিনি। তার হঠাৎ মৃত্যুতে আমরা শোকাহত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!