ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় ড্রাম ট্রাকচাপায় ৬ জন নিহতের ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২২
কুমিল্লায় ড্রাম ট্রাকচাপায় ৬ জন নিহতের ঘটনায় মামলা
ট্রাকের পেছনে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও উদ্ধারকৃত লাশ

কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকচাপায় ৬ নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত সিএনজিচালক জুলহাসের ছেলে মো. স্বপ্ন বাদী হয়ে ট্রাকচালকের বিরুদ্ধে মামলাটি করেন।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন।

তিনি জানান, ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলমকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনা ও মামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ট্রাকচালকের বিষয়ে অনেক তথ্য এসেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচং উপজেলার সিন্ধুরিয়াপাড়া তুতবাগান এলাকায় ড্রাম ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয় আরো দুইজন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!