[ দেশজুড়ে ]
বগুড়ায় সাবেক ইউপি সদস্যের লাশ নিয়ে গুঞ্জন
রেজাউল করিম নামে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ৫৪ বছর বয়সী রেজাউল করিম নামে সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি হত্যা এ নিয়ে উঠেছে গুঞ্জন।
বুধবার সকালে সদর উপজেলার সাবগ্রাম রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। সান্তাহার থেকে বোনারপাড়াগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।
মৃত রেজাউল বগুড়া সদরের শাখারিয়া ইউপির গোপালবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি শাখারিয়া ইউপির সাবেক সদস্য।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশের এসআই আব্দুল মাজেদ।
এসআই মাজেদ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রেজাউলের সঙ্গে কি ঘটেছিল তা এখনো জানা যায়নি। এ ঘটনায় সান্তাহার থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!