ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুত্রবধূর সঙ্গে ঝগড়ার পর শাশুড়ির বিষপান

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ২ মার্চ ২০২২
পুত্রবধূর সঙ্গে ঝগড়ার পর শাশুড়ির বিষপান
ফাইল ছবি

পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করেছেন শাশুড়ি জুলেখা বেগম। বুধবার সকালে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জুলেখা বেগম বালিয়া পূর্ব পাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শাশুড়ির সঙ্গে পুত্রবধূর মাঝেমধ্যেই বাকবিতণ্ডা ও ঝগড়া হতো। এ নিয়ে পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকতো। গতকাল মঙ্গলবার রাতেও শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন ওই পুত্রবধূ। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে মানসিক চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে মানসিক চাপ সইতে না পেরে বুধবার সকালের দিকে বিষপানে আত্মহত্যা করেন ওই শাশুড়ি।

আরো পড়ুন: চমেকে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার, বন্ধ হচ্ছে সেই মর্গ

নিহতের স্বামী আব্দুল কাদের বলেন, আমার ছেলে বউয়ের সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হয়। একটু ধাক্কাধাক্কিও হয়। পরে তিনি আত্মহত্যা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই মো. মজিবর রহমান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে মৃত্যু হয়েছে তার। তারপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!