[ দেশজুড়ে ]
৩ দিনের পরিচয়, উদ্যানে ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণ
আটক দেওয়ান মিয়া
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যোনে ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার বিকেলে উদ্যোনের নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করে চুনারুঘাট থানায় হস্থান্তর করেন।
আটক যুবকের নাম দেওয়ান মিয়া। ২৪ বছরের ওই যুবক উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালক।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: সিরাজগঞ্জে মৌমাছির কামড়ে শিশুসহ আহত শতাধিক
ধর্ষণের শিকার কিশোরী ও আটক যুবকের বরাত দিয়ে ওসি জানান, তিনদিন আগে দেওয়ান মিয়ার সঙ্গে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় ওই কিশোরীর। শনিবার দুপুরে দেওয়ান মিয়া তাকে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে যান। একপর্যায়ে দেওয়ান মিয়া ওই কিশোরীকে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে বনের নিরাপত্তাকর্মীরা দেওয়ান মিয়াকে আটক করেন। পরে তাকে চুনারুঘাট থানায় হস্থান্তর করেন।
ওসি আরো জানান, বর্তমানে আটক যুবক ও কিশোরী থানায় রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। রোববার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!