ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুলিশের গাড়ি থেকে পালানো যুবক ফের গ্রেফতার 

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০২২
পুলিশের গাড়ি থেকে পালানো যুবক ফের গ্রেফতার 
মো. মাছুম ওরফে মুন্না ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর এক আসামিকে ফের গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মল্লিক বাড়ির বাগান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার মো. মাছুম ওরফে মুন্না ভাণ্ডারিয়া থানার তেলিখালী গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে।

জানা গেছে, মাসুম ওরফে মুন্নাকে গ্রেফতারের পর শনিবার গাড়িতে পিরোজপুর আদালতের নিয়ে যাচ্ছিল ভাণ্ডারিয়া থানা পুলিশ। পথে বেলা ১১টার দিকে তিনি পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে একই দিন বিকেল ৪টার দিকে ভাণ্ডারিয়ার দক্ষিণ শিয়ালকাঠী মল্লিকবাড়ির বাগান থেকে তাকে ফের গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ এলাকার বিভিন্ন জায়গায় চুরি ও মাদকসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, চুরি ও মাদক মামলার আসামিকে আদালতে সোপর্দ করতে নিয়ে যাওয়ার সময় পিকআপ থেকে তিনি লাফিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!