ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আসামি ধরতে গিয়ে অসুস্থ এসআই, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২২
আসামি ধরতে গিয়ে অসুস্থ এসআই, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
এসআই তানজিল আল আসাদ: ফাইল ফটো

ময়মনসিংহে গ্রেফতারি পরোয়ানা নিয়ে অভিযান চালাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন এক পুলিশ কর্মকর্তা। তার নাম তানজিল আল আসাদ। তিনি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, এদিন বিকেলে তিনি অসুস্থ হন।

শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে অভিযানে যান এসআই আসাদ।  সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। 

চিকিৎসকের বরাত দিয়ে ওসি আরো বলেন, এসআই আসাদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার গ্রামের বাড়ি গাজীপুরে। তার বাবার নাম নুরুল হক প্রধান। রাতেই লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা কোতোয়ালি থানা-পুলিশ গভীর শোকাহত।  

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!