ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল শ্রমিকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২
দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল শ্রমিকের
মরদেহ উদ্ধার করে পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুন্না নামে ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বুধবার সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদ এলাকার বাংলাদেশ টায়ার কারখানার গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না ময়মনসিংহ কোতোয়ালি থানার পলাশপুরের জাহিদুলের ছেলে। আহতের নাম তারেক। তারা দুজনই ফতুল্লার লালপুরস্থ হাজী জালাল আহমেদ স্পিনিং মিলের শ্রমিক ছিলেন।

আহত তারেক জানান, সহকর্মীকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে হেঁটে কর্মস্থলে আসছিলেন তিনি। ফতুল্লা ইউনিয়ন পরিষদ গলি পার হয়ে বাংলাদেশ টায়ার কারখানার সামনে পৌঁছালে তাদের চড়-থাপ্পড় ও ঘুষি মারতে থাকেন মাস্ক পরা তিন যুবক। পরে সঙ্গে থাকা মানিব্যাগ থেকে ২১০০ টাকা ছিনিয়ে নেন তারা। এরপর তাদের ছেড়ে দেন।

কিছুক্ষণ পর একই পথ দিয়ে মুন্না আসছিলেন। তাকেও মারধরের পর ছুরিকাঘাত করে ফেলে যান ওই তিন যুবক। পরে মুন্নাকে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেন মিলের শ্রমিকরা। সেখানে তিনি মারা যান।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মুন্নার বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!