ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০২:০২, ১৮ ফেব্রুয়ারি ২০২২
উখিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী থেকে ৩ হাজার ইয়াবাসহ সৈয়দ হোসেন নামের  একজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে উখিয়া থানা পুলিশের এসআই আল আমিন ও এএসআই আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত মো. সৈয়দ হোসেনকে (৩৫) বালুখালী গ্রামের মৃত আবু বক্করের ছেলে। সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোর্শেদ বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!