[ দেশজুড়ে ]
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই অটোযাত্রীর
দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা
কক্সবাজারের উখিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। মরিচ্যা লাল ব্রিজ এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয় টেকনাফমুখী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুজন নিহন হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থলে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!