ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

যশোরে ১১৬ কলেজে শতভাগ পাস

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
যশোরে ১১৬ কলেজে শতভাগ পাস
সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার ফলাফল উপস্থাপন করেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র

যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২২৭টি কলেজ ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ১১৬টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তবে সবাই অকৃতকার্য হয়েছে- এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

রোববার দুপুরে ফলাফল প্রকাশ উপলক্ষে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন।

যশোর বোর্ডে এবার পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১৭১ মেয়ে ও ৮ হাজার ৭০৭ জন ছেলে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!