ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
চট্টগ্রামে বেড়েছে জিপিএ-৫
ফাইল ছবি

চট্টগ্রামে এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। এ বোর্ডে এবার পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। গতবারের চেয়ে এ বছর বেড়েছে জিপিএ-৫।

রোববার বেলা ১২টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

তিনি জানান, চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৩৯ শতাংশতে।

শিক্ষাবোর্ডের তথ্যমতে, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের এক লাখ এক হাজার ১০২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন এক লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হার ও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা।

ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ছয় হাজার ৫০ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৭০ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!