ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিকা নিয়ে উধাও তিন সন্তানের বাবা, দিশেহারা স্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০২২
প্রেমিকা নিয়ে উধাও তিন সন্তানের বাবা, দিশেহারা স্ত্রী
আসাদুল

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রেমিকাকে নিয়ে উধাও হয়েছেন আসাদুল ইসলাম নামে এক যুবক। তিনি তিন সন্তানের বাবা। স্বামী উধাও হলেও এনজিও থেকে নেয়া ঋণ নিয়ে বিপাকে পড়েছেন স্ত্রী।

জানা গেছে, আসাদুল ইসলামের বাড়ি উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বারইভাগ (নয়াপাড়া) গ্রামে। তার সঙ্গে একই ইউনিয়নের চকনুর গ্রামের নাগর ঘোষের মেয়ে আমিনা খাতুনকে বিয়ে হয়।

১০ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় দুটি ছেলে ও একটি মেয়ে। একপর্যায়ে এক মাদরাসাছাত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আসাদুল। ২০ জানুয়ারি ওই ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যান তিনি।

আসাদুলের স্ত্রী আমিনা বলেন, আসাদুল উধাও হওয়ার আগে এলাকার বিভিন্ন এনজিও থেকে চার লাখ টাকা ঋণ নেন। সেই ঋণের বোঝা ও তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি দিশেহারা।

ঋণের চার লাখ টাকা আমি কোথায় পাব। তিন ছেলে-মেয়ের খাবার যোগাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। এ বিষয়ে স্বামী আসাদুলের মোবাইল নম্বরে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ রানা (বাচ্চু) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!