ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিড়াল মেরে লবণ বিলিয়ে অভিশাপ মুক্ত হলেন মেয়র

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২২
বিড়াল মেরে লবণ বিলিয়ে অভিশাপ মুক্ত হলেন মেয়র
গরিবদের মাঝে লবণ বিতরণ করেন মেয়র শহিদুল আলম চৌধুরী

গাড়ি চাপা দিয়ে বিড়াল মেরে ফেলায় নিজেকে অভিশাপ থেকে মুক্ত করতে লবণ বিলিয়েছেন জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী। নওগাঁয় সড়কে বিড়ালটি মরলেও ৮ ফেব্রুয়ারি দুপুরে আক্কেলপুর পৌরসভার নিজ কার্যালয়ে গরিবদের হাতে লবণ তুলে দেন তিনি।

এ বিষয়ে পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী জানান, কিছুদিন আগে আক্কেলপুর থেকে গাড়ি চালিয়ে নওগাঁর বদলগাছীতে যাচ্ছিলেন তিনি। বদলগাছী উপজেলার ভান্ডারপুর এলাকায় পৌঁছালে গাড়ির নিচে চাপা পড়ে একটি বিড়াল মারা যায়। বিড়াল মারা গেলে সমপরিমাণ লবণ দিয়ে পুঁতে রাখতে হয়। যা তিনি করতে পারেননি, তাই নিজ কার্যালয়ে গরিবদের মাঝে লবণ বিতরণ করেন।

তিনি আরো জানান, তার বাবা সাত্তার চৌধুরীও বেঁচে থাকাকালীন একটি বিড়াল মেরে ফেলেছিলেন। সে সময় তার বাবা বলেছিলেন- কেউ বিড়াল মেরে ফেললে বিড়ালের সমপরিমাণ ওজনের লবণ বিতরণ করতে হয়। লবণ না দিতে পারলে শরীরে জ্বরসহ নানা সমস্যায় পড়তে হয়। তাই তিনি নিজেকে অভিশাপ মুক্ত করতেই ১০ জন গরিবদের মাঝে লবণ বিতরণ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!