ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২২
অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর 
শায়েস্তাগঞ্জ থানা। ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শিফা আক্তার নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

শিফা আক্তার চুনারুঘাট উপজেলার শানখলা এলাকার আব্দুস সালামের মেয়ে ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসডি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শিফা আক্তার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে তার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় তার গলায় ফাঁস লাগার পাশাপাশি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্তে ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!