[ দেশজুড়ে ]
খাটের নিচে মাদকের খনি!
আটক বেলাল উদ্দিন (ছবি: ডেইলি বাংলাদেশ)
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ডেইলপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকের চালান উদ্ধার ও বেলাল উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। বেলাল উদ্দিন ওই এলাকার এজাহার মিয়ার ছেলে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদফতর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
আরো পড়ুন: লোকালয়ে অচেনা প্রাণী, বন্দি করল গ্রামবাসী
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডেইলপাড়ায় এজাহার মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতর খাটের নিচে মজুদ করা বিদেশি মাদক গ্র্যান্ড রয়েল হুইস্কি ১৩২ বোতল, আন্দামান গোল্ড বিয়ার ৪৮৫ ক্যান, ডায়া ব্লো ১২ পার্সেন্ট বিয়ার ২০০ ক্যান উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বেলাল ও তার ভাই হেলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!