ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোকালয়ে অচেনা প্রাণী, বন্দি করল গ্রামবাসী

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২২
লোকালয়ে অচেনা প্রাণী, বন্দি করল গ্রামবাসী
ছবি: ডেইলি বাংলাদেশ

বিড়াল আকৃতির কালচে রঙের প্রাণীটির বড় বড় চোখ, লম্বা লেজ, কুচকুচে কালো পা। লেজ আর গলা দেখতে অনেকটা ডোরাকাটা বাঘের মতো। লোকালয়ে আসা এই প্রাণীটি একেবারেই অপরিচিত গ্রামবাসীর কাছে। কিন্তু নাম বলতে পারছেন না কেউই। 

বুধবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার মাইজহাটি গ্রামে এ অচেনা প্রাণীটির দেখা মিলে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। এক নজর দেখতে ছুটে আসে আশেপাশের লোকজন। তবে দিন পেরিয়ে রাত হলেও বন বিভাগের কোনো তৎপরতা দেখা যায়নি। 

আরো পড়ুন: নিখোঁজের একদিন পর রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর মরদেহ

স্থানীয় হাবিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে তার বাড়ির পরিত্যক্ত একটি ঘরে অচেনা প্রাণীটি দেখতে পায় পাশেই খেলতে থাকা এক শিশু। ভয় পেয়ে সে চিৎকার করে আশেপাশের লোকজন ডাকতে থাকে। পরে হাবিবুর ও লুৎফর প্রাণীটির কাছে গিয়ে ভয় পেয়ে যান। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী কৌতূহল নিয়ে প্রাণীটি দেখতে ছুটে আসেন। গ্রামের মানুষের নিরাপত্তার স্বার্থে সবাই মিলে জাল পেতে প্রাণীটিকে আটক করে পাখি পোষার লোহার খাঁচায় বন্দি করে রাখে।

বন বিভাগের ময়মনসিংহ সদর রেঞ্জ কর্মকর্তা মেজবাউল ইসলাম বলেন, আমরা লোক পাঠিয়ে সেটি উদ্ধার করে বনের মধ্যে ছেড়ে দিবো।

এদিকে, প্রাণীটির ছবি পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমানকে পাঠালে তিনি এটিকে গন্ধগোকুল বলে দাবি করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!