ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের একদিন পর রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২২
নিখোঁজের একদিন পর রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর মরদেহ
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। 

নিখোঁজের একদিন পর বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ১নং হরণী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. আমিনুল হক উপজেলার আল আমিন গ্রামের ৭নং টুইন হাউজ গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।

আরো পড়ুন: স্বামী-স্ত্রীকে গাছে বেঁধে মোটরসাইকেল ও স্বর্ণালংকার ছিনতাই

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর থেকে ব্যবসায়ী আমিনুল হক নিখোঁজ ছিলেন। এরপর বুধবার দুপুরের দিকে ১নং হরণী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!