ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খেলা করছিল জান্নাতুন, কিছুক্ষণ পর পুকুরে ভেসে উঠল লাশ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২২
খেলা করছিল জান্নাতুন, কিছুক্ষণ পর পুকুরে ভেসে উঠল লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে সিনহা আক্তার জান্নাতুন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার সময় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় দুর্গাপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মৃত জান্নাতুন উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামের সাহেব আলীর মেয়ে। 

আরো পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রীর গর্ভপাত, অতঃপর...

জান্নাতুনের চাচা সাবেক ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা জানান, শিশুটি আজ সকাল ১১টার দিকে বাড়ির বারান্দায় খেলা করছিল। কোনো একসময়ে সবার অজান্তে শিশু জান্নাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পুকুরের পানিতে জান্নাতুনের মরদেহ ভেসে উঠতে দেখে। এরপর তার মরদেহটি স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।  

দুর্গাপুর থানার ওসি হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!