[ দেশজুড়ে ]
বাড়ি ফেরা হলো না আব্দুল হাকিমের
আব্দুল হাকিম ছবি: সংগৃহীত
জগিং করে বাড়িতে ফেরা হলো না আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ীর। শুক্রবার তিনি যশোর শহরের মুজিব সড়ক এলাকায় যশোরে ট্রেনের ধাক্কায় মারা যান।
আব্দুল হাকিম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ‘ভোরের সাথী’ সংগঠনের সদস্য ছিলেন।
নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, আব্দুল হাকিমের ঘড়ির দোকান আছে। তিনি যশোরের ব্যয়াম নির্ভর সংগঠন ‘ভোরের সাথী’র সদস্য। প্রতিদিনের মতো শুক্রবার খুব ভোরে তিনি হাঁটতে বের হন। হাঁটা শেষে পৌরপার্কে জগিং করে বাসায় ফিরছিলেন। সকাল ৮ টার দিকে রেলেগেট পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী বেতনা ট্রেন যাচ্ছিল। এ সময় হঠাৎ পড়ে গিয়ে চলন্ত ট্রেনে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল হাকিমের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!