ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছেলের মুখে বিষ ঢেলে নিজেও পান করলেন মা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২২
ছেলের মুখে বিষ ঢেলে নিজেও পান করলেন মা
ছবি: সংগৃহীত

অপবাদ সইতে না পেরে ছেলের মুখে বিষ ঢেলে মা নিজেও পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার সাতমাইল তীরেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।  

ওই গৃহবধূর নাম সালেহা বেগম। তার শিশু সন্তানের নাম হাসানুর রহমান বান্না।  

দুজনকে পরে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

গৃহবধূ ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে প্রতিবেশী হাফিজুর রহমানের ছেলে রনি ওই গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় চেঁচামেচি করলে রনি ঘর থেকে পালিয়ে যায়। পরদিন ২ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে সালিশ হয়। সেখানে রনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে শাস্তি স্বরূপ জরিমানা করা হয়। পরে দেবর মনিরুজ্জামান মনি তার ভাবি সম্পর্কে খারাপ কথা বলে। এতে অভিমানে তিনি বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পাঁচ বছরের শিশু পুত্র হাসানুর রহমান বান্নাকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পারলে দ্রুত উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করেন।

যশোর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. ওবাইদুল কাদির উজ্জ্বল জানান, মা ও শিশুর অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!