ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ৩ ফেব্রুয়ারি ২০২২
নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
দণ্ডিত রেজাউল ইসলাম রেজা

নড়াইলে মাদক মামলায় রেজাউল ইসলাম রেজা নামে ৪৫ বছর বয়সী একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নড়াইল দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রেজাউল ইসলাম রেজা যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডার (পূর্বপাড়া) গোলাম কুদ্দুস মোল্যার ছেলে।

আরো পড়ুন: হজের কাপড়কেই ‘কাফন’ হিসেবে রেখে যান রিয়াজের শ্বশুর

মামলার বরাত দিয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম জানান, ২০১৩ সালের ১৩ অক্টোবর নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর দক্ষিণপাড়া পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে একটি গাড়িতে তল্লাশি চালান সদর থানার এসআই কিশোর কুমার মজুমদার। এ সময় গাড়ির যাত্রী রেজাউল ইসলাম রেজাকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নিজেই হাতে থাকা ব্যাগ থেকে ৫২ বোতল ফেনসিডিল বের করে দেন রেজাউল। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!