[ দেশজুড়ে ]
জেলের জালে উঠে এলো ১০ মণ ওজনের শাপলাপাতা
১০ মণ ওজনের শাপলাপাতা মাছ। ছবি: সংগৃহীত
সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ। মোংলার সোনাইলতলা ইউপির জয়খাঁ গ্রামের জেলে কুতুব আলীর জালে মাছটি ধরা পড়ে।
সোমবার সকালে মাছটি বিক্রির জন্য নেয়া হয় মোংলা পৌর শহরের প্রধান মাছ বাজারে। বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। বাজারের রাইজিং ফিস আড়ৎ মালিক দ্বীন ইসলাম ডাকের মাধ্যমে ৬৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি মাছটি কেটে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, স্থানভেদে কেউ কেউ এটিকে বাড়ুল মাছও বলে থাকেন। সাগর-নদীতে সাধারণত মাটি ছুঁই ছুঁই করে এই মাছ চলাচল করে। মাছটি উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যাপক চাহিদা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!