ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় পাঁচ মাদক সেবনকারীর কারাদণ্ড

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২৭ জানুয়ারি ২০২২
আখাউড়ায় পাঁচ মাদক সেবনকারীর কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত ৫ মাদকসেবনকারী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ মাদক সেবনকারীকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা  করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম তাদেরকে এ দণ্ড দেন। 

সাজাপ্রাপ্তরা হলেন পৌরশহরের বাগানবাড়ির মো. সোহেল মিয়া, একই এলাকার শেখ সাগর, সুনামগঞ্জের শ্রীপুর গ্রামের সহিদ মিয়া, নোয়াখালীর মাজদিহির মো. আবুল কালাম ও গাইবান্ধার পলাশবাড়ির মো. আব্দুল বারী।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে বিকেলে ভ্রাম‍্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ দেন। 

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, আটককৃতরা নিজের দোষ স্বীকার করায় প্রত‍্যেককে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। মাদক বিরোধী অভিযান অব‍্যাহত রয়েছে। যে কোনো মূল্যে মাদক নির্মুল করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!