[ দেশজুড়ে ]
খুলনায় ধানক্ষেতে পড়ে ছিল নারীর মাথাবিহীন বিবস্ত্র লাশ
লাশ। ফাইল ছবি
খুলনার ফুলতলায় ধানক্ষেত থেকে এক নারীর মাথাবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঐ উপজেলার উত্তরডিহি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত নারীর নাম মুসলিমা খাতুন। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাইস্যাখালী গ্রামের মো. এমদাদুল ইসলামের মেয়ে। মুসলিমা ফুলতলা উপজেলার আায়ান জুট মিলের শ্রমিক ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার।
তিনি জানান, ধানক্ষেতে মাথাবিহীন এক নারীর বিবস্ত্র লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার মাথা এখনো পাওয়া যায়নি। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, মঙ্গলবার বিকেলে একই উপজেলার যুগ্নিপাশা এলাকার ধানক্ষেত থেকে গলায় গামছা পেঁচানো হানিফ পরিবহনের সুপারভাইজার তুহিন মোল্যার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ঐ গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে। ঐ ঘটনার ৩৬ ঘণ্টা না যেতেই অজ্ঞাত নারীর মাথাবিহীন লাশটি উদ্ধার হলো।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!