ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইদহে খালে মিলল পরাজিত মেম্বার প্রার্থীর লাশ 

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ২৪ জানুয়ারি ২০২২
ঝিনাইদহে খালে মিলল পরাজিত মেম্বার প্রার্থীর লাশ 
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে পীর আলী নামে এক মেম্বার প্রার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নলভাঙ্গা গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নলভাঙ্গা গ্রামের সামছুল হকের ছেলে পীর আলী রাতে পেয়ারা বাগান পাহারা দিতে যায়। রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সকালে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের খালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর জেলার কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউপির ১ নম্বর ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে মেম্বার পদে নির্বাচন করেন পীর আলী। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!