[ দেশজুড়ে ]
চঞ্চলকে চিরদিনের জন্য থামিয়ে দিল বেপরোয়া ট্রাক
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি
মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় ট্রাক চাপায় চঞ্চল ভুইয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে। নিহত চঞ্চল ঢাকার যাত্রবাড়ি এলাকার মান্নান ভুইয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে ঢাকা থেকে বরগুনার আমতলী এলাকায় চঞ্চলের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় ফেরার পথে তাঁতীবাড়ি নামক স্থানে আসলে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান চঞ্চল।
পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাক পালিয়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!