ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিশুকে ডোবায় ফেলে হত্যা, একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ১৭ জানুয়ারি ২০২২
শিশুকে ডোবায় ফেলে হত্যা, একজনের যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

জয়পুরহাটে শিশু হত্যায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন। এ সময় মামলা থেকে দুজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের তোফেল উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৪২)। অন্যদিকে খালাস প্রাপ্তরা হলেন, নিহত শিশুর চাচা জুলজালাল ও চাচি তোহুরা বেগম।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ২০০৬ সালের ২২ জুলাই বিকেলে জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আজিজার রহমানের চারমাস বয়সী কন্যা সুমাইয়াকে তার মা আছিয়া বেগম নিজ বাড়িতে দোলনায় রেখে পাশের মাঠে হাঁস খুঁজতে যান। এ সুযোগে পূর্ব শক্রতার জের ধরে আসামি জহুরুল ইসলাম বাড়ির পেছনে ডোবায় শিশু সুমাইয়াকে ফেলে রেখে পালিয়ে যান।

এদিকে অনেক খোঁজাখুঁজির পর ওইদিন সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম প্রতিবেশী জহুরুল ইসলাম, দেবর জুলজালাল ও তার স্ত্রী তোহুরা বেগমের নাম উল্লেখ করে পরদিন মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২২ মে উপ-পরিদর্শক খোকন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সোমবার এ রায় দেয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!