[ দেশজুড়ে ]
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
রেললাইন- ফাইল ছবি
বগুড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মনিশা রহমান স্বর্ণা নামে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিশা রহমান স্বর্ণা ঐ উপজেলার নারুলী ধাওয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে চেলোপাড়া নাইট স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
নারুলী পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, ঐ স্কুলছাত্রী রেললাইন পার হচ্ছিল। ঐ সময় লালমনিরহাট থেকে বগুড়াগামী দোঁলনচাপা একপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে।
তিনি আরো জানান, রেলওয়ে পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। তারাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!