ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মদনে ‘ঘুষের বিনিময়ে’ যুবদলের কমিটি গঠন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১৫ জানুয়ারি ২০২২
মদনে ‘ঘুষের বিনিময়ে’ যুবদলের কমিটি গঠন
ফাইল ছবি

নেত্রকোনার মদন উপজেলার সাতটি ইউনিয়নে যুবদলের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির একাংশের নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার মদন পৌরসভার মো. এনামুল হকের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা নতুন কমিটিকে স্বজনপ্রীতির কমিটি বলে আখ্যায়িত করেন।

আরো পড়ুন: অপহরণের চারদিন পর উদ্ধার হলো ইতালি প্রবাসী কিশোরী

Advertisement

এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আমান উল্লাহ সায়েম, যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা খান (পাখি), দেওয়ান ফরহাদ, সাকের খান, মো. রুবেল রানা, কে জামান ও সোহেল রানা।

বক্তারা দাবি করেন, নিয়মের বাইরে গিয়ে ঘুষের বিনিময়ে মদন উপজেলার সাতটি ইউনিয়নে যুবদলের কমিটি দেওয়া হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম রাসেল রুবেল ও সদস্য সচিব মিজানুর রহমান হিমনসহ যুবদলের অন্য ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিজেদের আত্মীয়-স্বজনদের নিয়ে কমিটি গঠন করেছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!