ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

সাভার (ঢাকা) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৩, ১২ জানুয়ারি ২০২২
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর
সাভারে এক্সকেভেটর দিয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর ছবি: ডেইলি বাংলাদেশ

পরিবেশ দূষণ করে অবৈধভাবে ইটভাটা তৈরি করে ইট প্রস্তুত করার অভিযোগে ঢাকার অদূরে সাভারে চারটি ইটভাটা অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। 

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমদ।

আরো পড়ুন >>> দুধ দিয়ে ইউপি ভবন ধুয়ে পবিত্র করলেন চেয়ারম্যান রজব আলী

এলাকাবাসী জানান, নামা গেন্ডা মহল্লায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পরিবেশ দূষণ করে ফসলি জমি নষ্ট করে ইটভাটা তৈরি করে ইট প্রস্তুত করে আসছিলেন। পরে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। 

সাভারে এক্সকেভেটর দিয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

আরো পড়ুন >>> গৃহসজ্জার লাইটিং-কার্পেটে আগ্রহ ক্রেতাদের

এ সময় অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করার অভিযোগে কর্ণফুলী ব্রিকসকে পাঁচ লাখ, এখলাছ ব্রিকসকে বিশ লাখ, মুধুমতি ব্রিকসকে পাঁচ লাখ ও ফিরোজ ব্রিকসকে পাঁচ লাখ টাকা মোট ৩৬ লাখ টাকা জরিমানা করেন কাজী তামজীদ আহমেদ। সেই সঙ্গে চারটি ইটভাটা এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। 

অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এ সময় অভিযানে পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, এডি মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব, এডি হায়াত মাহমুদ রকিব, হিসাব রক্ষক উজ্জল ব ‍ুয়াসহ স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!