ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নানির সঙ্গে বাড়ি ফেরা হলো না ৪ বছরের আলমিনার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ১২ জানুয়ারি ২০২২
নানির সঙ্গে বাড়ি ফেরা হলো না ৪ বছরের আলমিনার
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে নানির সঙ্গে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় আলমিনা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। 

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার গাগলাজানী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমিনা খাতুন গাগলাজানী গ্রামের আলম মিয়ার মেয়ে। আলমিনার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন >>> ছাত্রীর সঙ্গে সহকারী প্রধান শিক্ষকের অশালীন ফোনালাপ ফাঁস

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার কলসপাড় ইউপির গাগলাজানী গ্রামে নানির সঙ্গে শিশু আলমিনা খাতুন একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ি থেকে বেড়ানো শেষে নিজ বাড়ি ফিরছিলো। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে শিশুটিকে চাপা দিলে ঘনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চালক অটোরিকশা রেখে পালিয়ে যায়। পরে নিহতের নানির ডাকচিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। 

আরো পড়ুন >>> ব্রাহ্মণবাড়িয়ায় এক কুকুরের কামড়ে আহত শতাধিক

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে শিশু নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!