[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে কিশোরীকে অপহরণ-ধর্ষণ, যুবক আটক
আটককৃত অভিযুক্ত যুবক
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে র্যাব। রোববার দুপুর ১২টার দিকে র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত সাইফুল ইসলাম সদর উপজেলার হাজীনগর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
লেফটেন্যান্ট আরিফ হোসেন জানান, গত ২৯ ডিসেম্বর বিকেল ৫টার দিকে কাটিগ্রাম বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় ইমরান হোসেনের সহায়তায় ঐ যুবক কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ঐ দুই যুবক কিশোরীকে বাসুদেবপুর গ্রামের একটি সরিষা খেতে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও আসামিরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলামকে জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রাম শনিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!