[ দেশজুড়ে ]
খেলার ছলে লাশ হলো ছোট্ট আনাস
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম মোহাম্মদ আনাস। সে একই এলাকার চৌধুরী বাড়ির শাহেদ চৌধুরীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া জানান, দুপুরে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আনাস। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!