ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লাইনচ্যুত হয়ে জমিতে ছিটকে পড়ল দোলনচাঁপা এক্সপ্রেসের ৫ বগি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৪, ৫ জানুয়ারি ২০২২
লাইনচ্যুত হয়ে জমিতে ছিটকে পড়ল দোলনচাঁপা এক্সপ্রেসের ৫ বগি
দোলনচাঁপা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে

দিনাজপুর পার্বতীপুরে বালুবাহী ট্রাকের সাথে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে ছিটকে পড়েছে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার ৭ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয়েছে।

বুধবার ভোর ৪টার দিকে ঐ উপজেলার মন্মথপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে আছে। 

চিরিরবন্দর রেলস্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে যাত্রীহীন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পার্বতীপুরের মন্মথপুর-দুর্গাপুর রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকটি আটকা পড়ে। ঘন কুয়াশার কারণে ট্রেনচালক ট্রাকটিকে দেখতে না পেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনটি দুমড়ে-মুচড়ে যায় ও ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে ছিটকে পড়ে।

তিনি আরো জানান, স্থানীয়রা ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস ছুটে আসে। সকাল ১১টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া দোলনচাঁপা ট্রেনের বগি উদ্ধারের কাজ শুরু হয়। বিকেল ৩টার মধ্যে উদ্ধারকাজ শেষ করে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!