ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিদ্যালয়ে নারী শিক্ষককে বেধড়ক পেটালেন প্রধান শিক্ষক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৮, ৩ জানুয়ারি ২০২২
বিদ্যালয়ে নারী শিক্ষককে বেধড়ক পেটালেন প্রধান শিক্ষক
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষিকাকে পেটালেন প্রধান শিক্ষক। রোববার দুপুরে উপজেলার এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ক্ষুদ্র শাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরম আলীর সঙ্গে ওই স্কুলের সহকারী শিক্ষক সাইদা ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক আকরম আলী নারী শিক্ষক সাঈদা ইসলামকে বেধড়ক পেটাতে থাকেন। এর ফলে সাঈদা ইসলাম কান ও হাতসহ দেহের বিভিন্ন স্থানে আঘাত পান।

আরো পড়ুন: রাজশাহীর পদ্মাপাড়ের বিনোদনে যুক্ত হচ্ছে বিচ বাইক-চেয়ার

শিক্ষক সাঈদা ইসলাম অভিযোগ করেন, প্রত্যায়নপত্রের জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন প্রধান শিক্ষক আকরম আলী। এ বিষয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাকে পেটান। ২০১৮ সালেও বিদ্যালয়ের আরেক নারী শিক্ষককে পিটিয়েছিলেন প্রধান শিক্ষক আকরম আলী।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লাইলা তাসলিমা নাসরিন বলেন, নারী শিক্ষককে পেটানোর  অভিযোগে প্রধান শিক্ষক আকরম আলীর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নারী শিক্ষককে পেটানোর অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক আকরম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!