ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের সংঘর্ষে ঝরল ২ প্রাণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৯, ১ জানুয়ারি ২০২২
মোটরসাইকেলের সংঘর্ষে ঝরল ২ প্রাণ
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

নওগাঁর পত্নীতলা উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের গাহনের মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহাড়কাটা গ্রামের জামান হোসেনের ৩৩ বছর বয়সী ছেলে সারোয়ার হোসেন ও বদলগাছী উপজেলার চাঁদপুর গ্রামের রেজাউল ইসলামের ১৬ বছরের ছেলে হাবিব হোসেন। আহতের নাম রেজাউল ইসলাম।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সারোয়ার। পথে বিপরীত থেকে আসা রেজাউলের মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন সারোয়ার, হাবিব ও রেজাউল। আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সারোয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান চিকিৎসক। রাজশাহী নেয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।

এছাড়া হাবিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তার বাবা রেজাউল।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিথী সরকার জানান, দুজনের মৃত্যু ও একজনের হাসপাতালে চিকিৎসা নেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!